ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের সেকেন্ড আগে অসুস্থ যাত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৯১ বার দেখা হয়েছে

প্লেনে ওঠার পর এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় রানওয়ে থেকে ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইট। কেবিন ক্রুর কাছ থেকে তথ্য পেয়ে তাৎক্ষণিক উড্ডয়ন বাতিল করেন পাইলট।

ঘটনাটি বুধবার (৮ এপ্রিল) দুপুরের বিজি-৩৬৩ ফ্লাইটের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির নির্ধারিত ছাড়ার সময় ছিল বেলা ১১টা ২০ মিনিটে। ফ্লাইট যখন উড্ডয়নের জন্য রানওয়ে যায় তখন কেবিন ক্রু পাইলটকে জানান একজন যাত্রী খুব গুরুতর অসুস্থ।

ওই সময় বিমানের পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারে যোগাযোগ করেন।

এটিসি সূত্র জানায়, দুপুরের উড্ডয়নের অনুমতি দেওয়ার পর ফ্লাইটটি রানওয়েতে ছিল। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে পাইলট হঠাৎ আমাদের বলেন, ‘আমি এখন উড্ডয়ন করতে পারবো না, ফ্লাইটের একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে গেছেন। আমাকে বোডিং ব্রিজে ফিরে যেতে হবে।’

এটিসি পাইলটকে জানান, এখন দুটি মিলিটারি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। ২/১ মিনিটের মধ্যে আপনাকে অবতরণের অনুমতি দেওয়া হবে। আপনার কি কোনো মেডিকেল সাপোর্ট লাগবে?

পাইলট এটিসিকে জানান, আমরা ইতোমধ্যে গ্রাউন্ড সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা মেডিকেল সাপোর্টের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমাকে দ্রুত ব্রিজে অনুমতি দেওয়া হোক, রোগীকে ফ্লাইটে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

পরে মিলিটারি প্লেন অবতরণের পর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায় এবং ওই যাত্রীকে নিরাপদে নামানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, অসুস্থ রোগীকে নামিয়ে ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটের যাত্রা শেষে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে ফ্লাইটটি।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উড্ডয়নের সেকেন্ড আগে অসুস্থ যাত্রী

প্রকাশিত : ১২:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬