ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মুদির দোকান হতে ১০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে অর্থদন্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার সংলগ্ন কামরুল ইসলাম ময়নার বাড়ির মুদির দোকান হতে অবৈধ ভাবে ১০০ লিটার ডিজেল মুজুদ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মজুদ কৃত তেল জব্দ করা হয়। সেই সাথে এই মুদির দোকানীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১২এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আফিস আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করে অবৈধভাবে মজুদকৃত ১০০ লিটার ডিজেল জব্দ করে রাষ্টীয় হেফাজতে নেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের এক দল সদস্য উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আফিস আলী জানান, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোন প্রকার বৈধ অনুমোদন ছাড়াই তার মুদির দোকানে ডিজেল মজুদ করে আসছিল। যা প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ। সেই মোতাবেক অবৈধ ডিজেল জব্দ করে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

২ বছর পর ভারত থেকে ফিরেএলো ২ তরুণী

মুদির দোকান হতে ১০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে অর্থদন্ড

প্রকাশিত : ১০:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬