ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: পুলিশের ভয়ে প্রায় ১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পরেছে। পরবর্তীতে অচেতন মাদক কারবারিকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায়।
মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এসময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে প্রায় ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পরে। এরপর তার দেহ তল্লাশী চালিয়ে আরো বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

প্রকাশিত : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬