চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর আওতাধীন বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের ওপর কড়াকড়ি নজরদারি করা হয়।
অভিযান চলাকালে রাত আনুমানিক ৮টার দিকে একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় তা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে বহন করা একটি
ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।
ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ইসরাফিল হোসেন (৪৯) জানান, জ্বালানি তেলগুলো অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
বিজিবি জানায়, তাৎক্ষণিক ও সতর্ক পদক্ষেপের ফলে এই পাচার প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। জব্দকৃত তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডেস্ক রিপোর্ট 






















