ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে বর্ষবরণ উদযাপিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৬৮ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ ১৪৩৩ পালিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি’র সম্মুখে শেষ হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষবরণ উদযাপন কমিটির আহবায়ক ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: হাবিবুর রহমান, সদস্য সচিব প্রফেসর প্রফেসর ড. কবিরুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।

অ্যাপ্লাইড আইসিটি পড়াতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ

উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে বর্ষবরণ উদযাপিত

প্রকাশিত : ০৬:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬