ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৭৮ বার দেখা হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি: বাংলা পুরাতন বছরকে বিদার আর নতুন বছরকে বরনে পটুয়াখালীর কলাপাড়া বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে  শোভাযাত্রাটি বের করা হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর অডিটরিয়ামে শেষ হয়। এসময়  লোকজ সাংষ্কৃতিক অনুষ্ঠানের  উদ্বোধন করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশের এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর, কনে, মালেকাবানু, পালকির বউ, বাউল, বেহুলা লক্ষিন্দর, কৃষক, জমিদার, স্বরসতি, রাধা, কৃষ্ণ, জেল, কুমার ও কামার সাজে সজ্জিত হয়ে দক্ষিনাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার ফুটিয়ে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, কাবাডি প্রতিযোগিতা ও কারাবন্দীদের মাঝে উন্নত খাবার পরিবেশেনসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করছে জেলা প্রশাসন।

অ্যাপ্লাইড আইসিটি পড়াতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

প্রকাশিত : ০৭:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬