ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দুমকিতে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু- আহত -১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ট্রাক চাপায় মোঃ হারুন -অর- রশিদ খান(৭০)নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা মারা গেছে।
বুধবার(১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭ দিকে দুমকি উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে লেবুখালী -বাউফল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামে ট্রাকচালক। মৃত হারুন অর রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবির কাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় হারুন সকালে হাঁটতে বের হন।

উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফল গামী ঢাকা মেট্টো ন-২৩- ১৬৪৮ ট্রাকটি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক জানান, আটটার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে রেফার করা হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে লাশটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

জনপ্রিয় সংবাদ

পূর্ণিমা চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন

দুমকিতে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু- আহত -১

প্রকাশিত : ১২:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬