দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির তাসফিন পাম্পের উল্টো দিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) দিনাজপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ৭ জন নিহত হয়েছে এবং ৬ জন আহত হয়েছে । ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ টি পরিবারের প্রত্যেকটি পরিবারের মধ্যে বুধবার (১৪ এপ্রিল) দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার ২৫ হাজার করে টাকা ও আহত পরিবারের ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাছরীন আক্তার জানান, স্থানীয় সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২৫হাজার টাকা এবং আহতদেরকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারি কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 























