ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ভারত থেকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই কার্যক্রম শুরু হয়। এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে এসে পৌঁছাবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, ‘এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে; অর্থাৎ আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেল চলে আসবে।’

কাজী মো. রবিউল আলম আরও জানান, বর্তমানে দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই। জ্বালানির মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।

এর আগে, গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে আসা ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয়েছিল এবং তা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে ওই আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আমদানি করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ভারত থেকে

প্রকাশিত : ০৭:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬