ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি ও আগরবাতি আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার শালবাগান হতে ৩৬ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার মাজেদারখাল হতে ৭ লাখ ৫৪ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার রাজপুর হতে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আগরবাতি আটক করে ।
এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে সাতক্ষীরা সদর থানার হঠাৎগঞ্জ হতে ৭২ হাজার ২০০ টাকার ভারতীয় পাতার বিড়ি ও ব্যাগ আটক করে ।
আটক পন্যের সর্বমোট মূল্য ৯ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
জনপ্রিয় সংবাদ

শার্শার উলাশী জিয়া’র খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশিত : ১১:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬