ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বরিশালে অলিম্পিক শিপিং শ্রমিকদের,বকেয়া বেতন ভাতা সহ ১৪ দফা দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশালে অলিম্পিক শিপিং ও নৌযান শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধ এবং কর্মস্থলে পুনর্বহালের  দাবিতে  ১১ দিন ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শ্রমিকরা অভিযোগ করেছেন যে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে কোটি কোটি টাকার সম্পদ পরিচালনা করা সত্ত্বেও কোম্পানিগুলো সঠিক সময়ে পারিশ্রমিক দিচ্ছে না।
মানববন্ধনের মূল দাবি ও বিষয়সমূহ:
বকেয়া বেতন ও বোনাস: অলিম্পিক শিপিং ও সিমেন্ট কোম্পানির শ্রমিকরা বেশ কয়েক মাসের বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন না
অবৈধ ছাঁটাই: অবৈধভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে কর্মবিরতি: দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌ  ফেডারেশনের  শ্রমিকরা।
শ্রম আইনের লঙ্ঘন মালিকপক্ষ শ্রম আইন লঙ্ঘন করে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই করেছে বলে অভিযোগ করা হয়েছে।
শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ন্যায্য দাবি মেনে না নিলে তারা জাহাজ বুঝিয়ে দেওয়া সহ কঠোর কর্মসূচিতে যাবেন।
বরিশাল বিভাগীয় অলিম্পিক  শিপিং ও নৌযান ফেডারেশনের সভাপতি মো: হাশেম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ কবির হোসেন(মাস্টার), আব্দুল কুদ্দুস (মাস্টার), মোঃ রিপন মাস্টার, মো:দুলাল ড্রাইভার,মো: রিয়াজ মাস্টার, মোহাম্মদ জাকির (মাস্টার),মো: জসিম( মাস্টার),সহ নৌযান শ্রমিক ফেডারেশনের মাস্টার ড্রাইভার সহশ্রমিক বৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, তাদের বেতন-ভাতা বোনাসসহ ১৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন করেন এমপি খোকন

বরিশালে অলিম্পিক শিপিং শ্রমিকদের,বকেয়া বেতন ভাতা সহ ১৪ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬