ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে গোয়াল ঘরের তালা ভেঙে ৩ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৯১ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নে গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডানিডা-বিরপাশা সড়কের তেঁতুলতলা বাজার সংলগ্ন খান বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ মফিজুল ইসলাম খান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অবসরের পর তিনি কৃষিকাজের পাশাপাশি গরু লালন-পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার গোয়াল ঘরে থাকা চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। একটি গরু বাড়ির পাশের মাঠে ফেলে রেখে যায় চোরেরা।
ভুক্তভোগীর স্ত্রী হেপি বেগম জানান, রাত আড়াইটার দিকে উঠে তিনি গরুগুলো গোয়ালে দেখতে পান। তবে ভোরে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং গরু নেই। তিনি বলেন, “চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা। এই গরুগুলোই ছিল আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস। হঠাৎ করে এমন ক্ষতিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বাউফলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাছিপাড়া ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে বলে তাদের ধারণা।
এলাকাবাসী দ্রুত চোর শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া গরু উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে একের পর এক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে জানান “ঘটনা শুনে বগা ফারির ইনচার্জ সহ দুজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

অ্যাপ্লাইড আইসিটি পড়াতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ

বাউফলে গোয়াল ঘরের তালা ভেঙে ৩ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬