ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু মাগুরায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মোল্লা একই গ্রামের ওয়াদুদ মোল্লার ছোট ছেলে। তিনি মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক মোটর স্থাপন করে পানি দিচ্ছিলেন রাসেল। একপর্যায়ে মোটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি সেটি পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু মাগুরায়

প্রকাশিত : ০৩:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬