ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সার্ভিসে কর্মরত তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন আরিফ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু

প্রকাশিত : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬