ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দুমকিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
 দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ স্কাউটস দুমকি উপজেলার ব্যবস্থাপনায় এক দিন ব্যাপী ৩৯৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২এপ্রিল) সকাল ৯টায় উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস দুমকি উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ।
কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মোঃ ফারুক আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, আঞ্চলিক উপকমিশনার (স্পেশাল ইভেন্টস) বরিশাল অঞ্চল মোঃ নাসির উদ্দিন, এএলটি মুকুল রানী পাল ও এএলটি মোঃ নুরুল ইসলাম। উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং  স্কাউট লিডার বশিরুল আলম ও কাব লিডার মোসা: পারভিন আক্তারের সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ৫০ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩৯৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স এর সনদ প্রদান করা হয়।
জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দুমকিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬