ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে দুস্থ ও নিম্ন আয়ের প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে ‘পুষ্টি সহায়তা কর্মসূচি’র আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে এসব খাদ্য তুলে দেয় বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরের চাঁদনগর এলাকার সংস্থাটির স্থানীয় কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডা. মো. জাবেদ ইউসুফ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সজিব হোসেন। সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম। সঞ্চালনায় ছিলেন ওব্যাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসবাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার কাউসার পারভীন, একাউন্টেন্ট রহিমা আক্তার, ওব্যাট হাই স্কুল ইনচার্জ মো. মনজুর আলম এবং মেটারনিটি ইনচার্জ মোছাম্মৎ শবনম পারভীনসহ অন্যান্যরা। খাদ্য সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি ওব্যাট আইটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে আইটি সেন্টারের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গর্ভকালীন সময় থেকে সঠিক পুষ্টি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে মাতৃ ও শিশু মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব। ওব্যাট হেল্পার্স যেভাবে সুবিধাবঞ্চিত মায়েদের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের গর্ভবতী মায়েদের জন্য সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৯৯ জন গর্ভবতী মায়ের গর্ভকালীন ছয় মাস থেকে শিশু প্রসবকালীন পর্যন্ত যাবতীয় চিকিৎসা সেবা এবং নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে ওব্যাট হেল্পার্স। এদিন মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে প্রত্যেককে ১ কেজি মসুর ডাল, ৫০০ মিলিলিটার দুধ এবং এক খাঁচা (৩০টি) ডিম প্রদান করা হয়।
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় প্রেস কাউন্সিলের উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা

সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

প্রকাশিত : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬