ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় প্রেস কাউন্সিলের উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, পেশাদার সাংবাদিকতার মূল ভিত্তি হলো নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। নীতি-নৈতিকতা ও পেশাগত মান বজায় রেখেই একজন সাংবাদিক প্রকৃত পরিচয় অর্জন করতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, তথ্যভিত্তিক ও সঠিক সংবাদ পরিবেশন দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়। অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের আচরণবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, চুয়াডাঙ্গার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইতোমধ্যেই প্রশংসনীয় ভূমিকা রাখছেন। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল যুগে সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন থাকার পরামর্শ দেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। তিনি সংবাদ লেখার কৌশল, আইনি জটিলতা মোকাবিলা এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় প্রেস কাউন্সিলের উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা

চুয়াডাঙ্গায় প্রেস কাউন্সিলের উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা

প্রকাশিত : ১১:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬