ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বাউফল পাবলিক ফিল্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মাসুদ বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মা-বাবার আদেশ মানা এবং ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি। বর্তমানের শিশু খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি, শামীমা জাহান লাইজু, রাবেয়া খাতুন কচি, মহিউদ্দিন তালুকদার সবুজ মাস্টারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
শিশুদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
জনপ্রিয় সংবাদ

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি

প্রকাশিত : ০৩:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬