ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সরকার দখল করা খেলার মাঠ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে: উপদেষ্টা আসিফ মাহামুদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দখল করা মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। সব মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও এসময়ের মধ্যে চোখে পড়ার মতো মাঠ উদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে রাজধানীর কলাবাগান খেলার মাঠে ‘শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করতে হবে।

এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের নাম আমরা সব কর্মকাণ্ডে জড়িত করব, চিরদিন আমরা তাদের স্মরণে রাখব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে, যাতে নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরায় বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে নেওয়া হয়েছে

সরকার দখল করা খেলার মাঠ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে: উপদেষ্টা আসিফ মাহামুদ

প্রকাশিত : ০৮:২৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫