ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আরও ১৭০ জন দেশে ফিরলেন লিবিয়া থেকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৬২ জন এবং বেনগাজি থেকে ১০৮ জন রয়েছেন। এই অভিবাসীরা লিবিয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে অবস্থান করছিলেন।

তাছাড়া, তাদের মধ্যে মোট ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ত্রিপোলি থেকে প্রত্যাবাসিতদের মধ্যে গত ২০ এপ্রিল দূতাবাসের প্রচেষ্টায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, আগামী ৩১ মে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আরও ১৭০ জন দেশে ফিরলেন লিবিয়া থেকে

প্রকাশিত : ১০:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬