ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালুবাহী গাড়ি আটকে ৫০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে একটি বালুবহনকারী গাড়ি আটক করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২৪শে মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পশ্চিম ভাড়াউড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কিতাব আলীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা ও তা আদায় করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের এমন ধরনের অভিযান চলমান থাকবে‌।
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালুবাহী গাড়ি আটকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১০:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬