ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গল শাহী ঈদগাহে ঈদুল আজহার জামাত আদায়; এমপির শুভেচ্ছা বিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১০৫ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার ৩টি জামাত। জামাতে স্থানীয় এমপিসহ হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে হাজার হাজার মুসল্লীর সাথে ঈদ জামাত আদায় করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য শ্রীমঙ্গল-কমলগঞ্জ সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। জামাতে ইমামতি করেন জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী।

নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামায় মোনাজাত করা হয়। প্রথম জামাতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।

পরবর্তীতে সকাল ৭টা ১৫ মিনিটে এবং ৮টায় আরও ২টি জামাতে ঈদ জামাত আদায় করেন মুসল্লীরা। ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলিতে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শুভেচ্ছা বিনিময় করেন।

গোপালগঞ্জ কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ

শ্রীমঙ্গল শাহী ঈদগাহে ঈদুল আজহার জামাত আদায়; এমপির শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ১২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬