ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দুমকিতে শিক্ষক জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৮) মারা গেছেন।
আজ রবিবার (১৪ জুন) সকাল আনুমানিক ১০টার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবরে পুরো দুমকি উপজেলা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। শোক প্রকাশ করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে, দুমকি উপজেলা বেসরকারি স্কুল‌ ও কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ স্কাউটস দুমকি উপজেলা, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র সমিতি, পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। এসব সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দুমকিতে শিক্ষক জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

প্রকাশিত : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬