কুমিল্লা প্রতিনিধি: এলাকায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে দাউদকান্দি পৌরসভার ৩ নং ওয়ার্ডে তালতলী গ্রামবাসীর আয়োজনে শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি পৌরসভার তালতলী গ্রামে এক জাঁকজমক মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন ,সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহিন আলম দিপু ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ , উদ্বোধক,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ , বিশেষ অতিথি সাবেক টিভি অভিনেতা ও দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমান চৌধুরী রবিন, দাউদকান্দি পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল । ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন মোহাম্মদ ফয়সাল রাব্বি (ইরফান) ফাইনাল ম্যাচে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। খেলায় অতিথিবৃন্দ ও দর্শকদের মাঝে স্লোগান ছিল আমরা বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করি আর মাদকমুক্ত সমাজ গড়ি।

ডেস্ক রিপোর্ট 






















