ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাষ্টারের ইন্তেকাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক আলতাফ হোসেন মাষ্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুটি কিডনিই অচল হয়ে গিয়েছিল। এছাড়াও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে এবং নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১০ টায় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।জানাজায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিক হাত আরা।
মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, শিক্ষক- শিক্ষার্থী ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেয়।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাষ্টার ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি দেশকে অনেক ভালবাসতেন। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ শিক্ষক। তার শিক্ষায় আলোকিত হয়েছে বহ মানুষ।
তার মৃত্যুতে সকলে শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাষ্টারের ইন্তেকাল

প্রকাশিত : ১০:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬