ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ মোকাবিলায় জাতীয় কমিটি পুনর্গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে সভাপতি ও প্রতিমন্ত্রীকে সহ-সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি পুনর্গঠন করেছে সরকার।

সোমবার (১৫ জুন) ৩১ সদস্যের উচ্চপর্যায়ের এই কমিটি পুনর্গঠন করে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

পরিপত্র অনুযায়ী, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বিভাগের সিনিয়র সচিব বা সচিব। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র বা প্রশাসকরা।

সদস্য হিসেবে আরও রয়েছেন— মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবরা।

পাশাপাশি দেশের সব ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, রাজউক চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং দেশের সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

বিশেষজ্ঞ পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টোমলজি বিভাগের চেয়ারম্যান এবং নিপসমের অ্যান্টোমলজি বিভাগের প্রধানকেও কমিটিতে যুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চেয়েছে

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ মোকাবিলায় জাতীয় কমিটি পুনর্গঠন

প্রকাশিত : ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬