ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাঙ্গাবালীতে স্বাস্থ্য সুরক্ষায় কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের ১৭৫ জন কিশোরীর হাতে হাইজিন কিট তুলে দেওয়া হয়।

কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রম বাস্তবায়ন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এবং সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে হাইজিন কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুস্থ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়তা করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসীন তালুকদার।

মোহনগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাঙ্গাবালীতে স্বাস্থ্য সুরক্ষায় কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ

প্রকাশিত : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬