ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

দুমকিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী’ র আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুমকি’র সার্বিক সহযোগিতায় “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭জুন) দুমকি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী তাপস বিশ্বাস, উপ-সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী মোঃ সাইদুর রহমান অপু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলাম।
দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দুমকি প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন ও প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সম্পাদক আঃ জব্বার হাওলাদারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ করেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল সৃজনী বিদ্যানিকেতন ও রানার আপ দল দুমকি এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থী মোসা: শাহারা আক্তার।

দুমকিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬