ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কালিয়াকৈর সরকারি কলেজে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: “খেলায় হোক সম্প্রীতি, জাগুক তারুণ্যের শক্তি” স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দুই দলের বিপুল সংখ্যক সমর্থক। চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পূর্ণ সময়ের খেলায় আর্জেন্টিনা দল ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে।

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কালিয়াকৈর সরকারি কলেজে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬