ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: হিজরী নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা এ ফল উৎসবে অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা পৃথক-পৃথক স্টলে বিভিন্ন দেশী-বিদেশী মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসে।
পাশাপাশি ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে উপস্থাপনা করে তারা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তানজিমুল উম্মাহ বয়েজ সেকশনের অধ্যক্ষ
আব্দুল হাদী, গার্লস সেকশনের অধ্যক্ষ মোঃ লোকমান হোসাইন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ মহিউদ্দিন, উপাধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬