ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডুয়েটে শহীদ তাজউদ্দীন আহমদ হলে সাইকেল শেডের এক্সটেনশন উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আজ বুধবার ১৭ই জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের (এসটিএ) সাইকেল শেডের এক্সটেনশন উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য মহোদয়ের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, এসটিএ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ,  কাজী নজরুল ইসলাম হলের (কেএনআই) প্রভোস্ট ড. মো. রাশেদ মিয়া, হলসমূহের  সহকারী প্রভোস্টবৃন্দ এবং প্রকৌশল অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাইকেল নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণের সুবিধা বৃদ্ধি এবং আবাসিক পরিবেশের মানোন্নয়নের লক্ষ্যে এ সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনকালে উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধাসমূহ এবং হলের অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়ন অব্যাহত রাখার জন্য গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এরপর উপাচার্য এসটিএ ও কেএনআই হল পরিদর্শন করেন। এ সময় তিনি হলগুলোর পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থাপনা, সাইকেল স্ট্যান্ডসহ শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

দাউদকান্দিতে মাদক বিরোধী ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডুয়েটে শহীদ তাজউদ্দীন আহমদ হলে সাইকেল শেডের এক্সটেনশন উদ্বোধন

প্রকাশিত : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬