ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু মানিকগঞ্জে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

নিহতরা হলেন, কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে কবির ও শহিদুল ইসলাম লাঙ্গল দিয়ে হাল চাষ করতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তারা মারাত্মকভাবে আহত হন। তাদের একজনের বা পাশ অপরজনের ডান পাশে মারাত্মকভাবে পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের সাভার উপজেলার হেমায়েতপুরে অবস্থিত জামাল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি থাকে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

১১৫টি অভিযোগের মধ্যে একটি বাদে বাকি সবগুলোতে ম্যানসিটি দোষী সাব্যস্ত

বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু মানিকগঞ্জে

প্রকাশিত : ০৮:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬