বগুড়া প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট বগুড়ার শেরপুর উপজেলা ও শহর শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক জয় কিশোর মুন্সী।
সাধারণ সম্পাদক জনি দত্তের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন, সৌরভ বসাক, শেরপুর শহর শাখার আহবায়ক তপন দত্ত, দেব মিথুনসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য অশোক কুন্ডু এবং উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময় বাংলাদেশ উদযাপন ফ্রন্ট এর উপজেলা শাখা, শহর শাখা এবং ইউনিয়ন পর্যায়ের নেত্রবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, ফায়ার সার্ভিস ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো বন্ধসহ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















