ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘কন্ট্রোল রুম’ চালু করল মাদ্রাসা বোর্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান এবং যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে একটি বিশেষ ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ (কন্ট্রোল রুম) স্থাপন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রাজধানীর বকশিবাজারে অবস্থিত বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে এই নিয়ন্ত্রণ কক্ষটি চালু করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে পরীক্ষা সংশ্লিষ্ট যেকোনো জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এই কক্ষের দাপ্তরিক ফোন নম্বরগুলিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিম পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক যোগাযোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাদের সাথে যোগাযোগের নম্বরগুলো হলো– পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, পরীক্ষা শাখার সংযুক্ত সহকারী পরিদর্শক ০১৬৭৯-৮৫২৯৬৫, চুক্তিভিত্তিক পরামর্শক ০১৭১৩-০৬৮৯০৯, আলিম পরীক্ষা শাখার সংযুক্ত সহকারী পরিদর্শক ০১৭১৬-৫১০৪৮৮ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ ০১৭৭৭-৮১৬২৮২।

‘কন্ট্রোল রুম’ চালু করল মাদ্রাসা বোর্ড

প্রকাশিত : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬