ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দুমকিতে এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে এইচএসসি পরীক্ষায় অভিনব উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) উপজেলার মুরাদিয়ার আজিজ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- দুমকি সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোমান ও অমি আক্তার।

কেন্দ্র সূত্র জানায়, আগের দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত অতিরিক্ত সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যায় ওই দুই পরীক্ষার্থী। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেটি মূল উত্তরপত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতেনাতে আটক করেন।

পরে বিষয়টি কেন্দ্র সচিবের দপ্তরে যাচাই-বাছাই শেষে পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: চার দিন পর জীবিত উদ্ধার জেলে আল-আমিন, এখনও নিখোঁজ ৫

দুমকিতে এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত : ০৭:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬