বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কলেজের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং প্রতিটি বিভাগের শিক্ষকদের পরিচয় করে দেওয়া হয়।

অধ্যক্ষ সফিকুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলাও মেনে চলতে হবে। তবেই তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং মানুষের মতো মানুষ হবে।
এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















