মেহেদী হাসান শান্ত,দুমকী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাজধানী ঢাকার ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় রিজেন্ট বোর্ডের সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি ও নুরুল ইসলাম নয়ন এমপিসহ রিজেন্ট বোর্ডের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সমাপনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডেস্ক রিপোর্ট 






















