ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

খামেনির জানাজায় মাস্ক পরে থাকা ব্যক্তি কে ছিলেন? মোজতবা নাকি অন্য কেউ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার সময় এক ব্যক্তিকে মাস্ক পরে থাকতে দেখা যায়। তিনি এই মাস্ক আর খোলেননি। এরপর এ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকে মনে করেছিলেন বর্তমান সুপ্রিম লিডার ও খামেনির ছেলে মোজতবা হয়ত মাস্ক পরে জানাজায় উপস্থিত হয়েছেন।

তবে লন্ডনভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল গতকাল শনিবার জানিয়েছে, মাস্ক পরা ওই ব্যক্তি মোজতবা নয়। এটি ছিলেন খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি।

সংবাদমাধ্যমটি বলেছে, জাভেদ খামেনি মোস্তফা খামেনির ছেলে। মোস্তফা হলেন আলি খামেনির সবচেয়ে বড় সন্তান।

গত ২৮ ফেব্রুয়ারি খামেনিকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এছাড়া আহত হন আরও কয়েকজন। যারমধ্যে বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনিও আছেন।

ইরান ইন্টারন্যাশনাল বলেছে, জাভেদ খামেনিও ওই হামলায় আহত হয়েছিলেন এবং তার মুখ পুড়ে যায়। যেহেতু মুখ পুড়ে গেছে তাই জাভেদ মুখে কালো মাস্ক ও মাথায় কালো ক্যাপ পরে এসেছিলেন।

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরান মোজতবাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে। মোজতবার সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ডের বেশ ভালো সম্পর্ক ছিল। আর এ বিষয়টি তাকে নতুন সুপ্রিম লিডার হতে সহায়তা করেছে।

মোজতবা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। তবে গতকাল তার একটি লিখিত বক্তব্য দেশটির সরকারি টিভিতে পড়ে শোনানো হয়। এই বক্তব্যে মোজতবা আলি খামেনি ও অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধের ডাক দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মার্কিন যুদ্ধজাহাজের রেপ্লিকা বানিয়ে চীনের ক্ষেপণাস্ত্র মহড়া

খামেনির জানাজায় মাস্ক পরে থাকা ব্যক্তি কে ছিলেন? মোজতবা নাকি অন্য কেউ

প্রকাশিত : ০৩:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬