ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় দিয়ে শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

রেফারি মুনিরের ম্যাচ শেষের বাঁশি। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উল্লাস। সাদ-শ্রাবণরা তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছেন, ঘরের মাঠে ফুটবলের এমন দৃশ্য মনে রাখার মতো। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছে। তবে তাকে রক্ষা করেছেন ৬৪ মিনিটে বদলি নামা মোঃ ইব্রাহিম। তিনি পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত।

মোঃ ইব্রাহিম ফর্টিজকে গোল করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠিয়েছিলেন মাস দুয়েক আগে। এক সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন। মাঝে অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন। আজ সেই ইব্রাহিমই ভুটান ম্যাচে ত্রাতা হয়ে এলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান।

এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ মিনিটের জন্য নামান কোচ ডুলি। ভুটান পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কাপন ধরানোর মত আক্রমণ করতে পারেনি। বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের মতো কিছু করেনি সেভাবে।

ভুটান ম্যাচের বেশিরভাগ সময় লো ব্লকে খেলেছিল। ৩০ মিনিট পর নিজেদের একটু খোলস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করে। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন দ্রুতগতিতে কয়েক দফা বল নিয়ে এগিয়ে যান। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবারই দূরপাল্লার শট সেভ করেন।

জনপ্রিয় সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় দিয়ে শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় দিয়ে শুরু

প্রকাশিত : ১০:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬