ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং পরিদর্শন করলেন ডুয়েট উপাচার্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অবস্থিত ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার ১৪ জুলাই সকালে পরিদর্শনকালে তিনি ইনস্টিটিউটের অবকাঠামো, চলমান একাডেমিক কার্যক্রম, গবেষণার পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় উপাচার্য বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশের জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ডুয়েটের মেধাবী শিক্ষার্থীগণ এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগে ডুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং বৈশ্বিকভাবেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রকৌশল ও প্রযুক্তির সকল ক্ষেত্রে শিক্ষা, গবেষণা এবং শিল্পখাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে ডুয়েটকে একটি আন্তর্জাতিক মানের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য।
পরিদর্শনকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণা সংস্কৃতির প্রসার এবং শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরির প্রতি জোর দেন। দূরদর্শী নেতৃত্ব, সম্মিলিত প্রচেষ্টা এবং গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং দেশের উচ্চশিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ডুয়েটের সুনামকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ. এন. এম. মোমিনুল ইসলাম মুকুটসহ ইনস্টিটিউটের শিক্ষক ড. মোহাম্মদ মাহবুবুল ইসলাম, মো. জাকির হোসেন, সেঁজুতি জামান, মো. কাউসার আলী এবং কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

রাতেও চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন

ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং পরিদর্শন করলেন ডুয়েট উপাচার্য

প্রকাশিত : ১০:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬