দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুন:স্থাপন এর উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমাম এর নেতৃত্বে ৬ সদস্যের টেকনিক্যাল টিম স্হান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

ডেস্ক রিপোর্ট 






















