ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্বর্ণজয়ন্তীতে উদ্দীপনায় মুখর চুয়াডাঙ্গার আনসার ব্যাটালিয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়ন (৯ বিএন)।
মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে ব্যাটালিয়ন সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্প উৎসবের আবহে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)। আরও উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পরিচালক সাজ্জাদ মাহমুদ, উপপরিচালক খাদেমুল ইসলাম, কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা কমান্ড্যান্ট আল-আমিন এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, “দেশের স্বার্থে যে দায়িত্বই অর্পণ করা হোক, তা সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ দশকের গৌরবময় পথচলার কথা তুলে ধরে দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বাহিনীর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও জনগণের আস্থা ও দেশের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
জনপ্রিয় সংবাদ

রাতেও চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন

স্বর্ণজয়ন্তীতে উদ্দীপনায় মুখর চুয়াডাঙ্গার আনসার ব্যাটালিয়ন

প্রকাশিত : ১০:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬