ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ২৪৬ জনে পৌঁছেছে।বুধবার (১৫ জুলাই) বার্তাসংস্থা ওয়াফা স্বাস্থ্য সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে।
এছাড়া দখলদারদের হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জন।
ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই ‘নামেমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেও ১ হাজার ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজার ৬১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় নির্বিচার গণহত্যা শুরু করে।

ডেস্ক রিপোর্ট 






















