ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বান্দরবানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বান্দরবানে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবানের উপপরিচালক আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাল্পউড প্ল্যানটেশন বিভাগ, বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।

শুরুতে স্বাগত বক্তব্য দেন বান্দরবান নার্সারি মালিক সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), নারী পুলিশ কল্যাণ সমিতি (পোনাক), কারিতাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাউস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত স্টল প্রদর্শনীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে বাঁশখালীর ঐতিহ্যবাহী কসমো নার্সারী, দ্বিতীয় স্থান লাভ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং তৃতীয় স্থান অর্জন করে নারী পুলিশ কল্যাণ সমিতি (পোনাক)। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী, নার্সারি মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বান্দরবানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬