ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ী দোকান পুড়ে ছাই , নিঃস্ব ২২ পরিবার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার হরিণহাটিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি টিনশেড কলোনির ২২টি কক্ষ ও ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ​বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিণহাটি এলাকার রাসেল ও আমিনুলের টিনশেড কলোনিতে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রধানত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক। ঘটনার পর সকালে পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে খাবার, পোশাক ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কলোনির ফারুক মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, দোকানের ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে লেলিহান শিখা পুরো কলোনিতে ছড়িয়ে পড়লে সেখানে থাকা ২২টি শ্রমিক পরিবারের বসতঘর এবং ৬টি দোকান ভস্মীভূত হয়। ঘরগুলো থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাতক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করতে পারেনি।

পবিপ্রবি’র স্কুল এন্ড কলেজের একাদশ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাজীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ী দোকান পুড়ে ছাই , নিঃস্ব ২২ পরিবার

প্রকাশিত : ০৬:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬