ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের নেতৃত্ব বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শিশু নিবাসীদের অংশগ্রহণে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টংগী, গাজীপুরে একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে।
সুপারিন্টেন্ডেন্ট মোঃ এমরান খানের উদ্যোগে শিশু নিবাসীরা নিজেদের ভোটে ক্যাপ্টেন, সহকারী ক্যাপ্টেন ও প্রতিনিধি নির্বাচন করে। এটি তাদের মত প্রকাশ, নেতৃত্ব বিকাশ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। গত ২৯ জুন ডরমিটরি-২-এর নিচতলায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিটি শিশু ভোটের মাধ্যমে তিনজন প্রতিনিধি নির্বাচন করে, এবং সর্বাধিক ভোটপ্রাপ্তরা দায়িত্ব গ্রহণ করে।
পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও অংশগ্রহণমূলক। ফলাফল ঘোষণার পর শিশুরা একে অপরকে অভিনন্দন জানায় এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আনন্দ প্রকাশ করে।
সুপারিন্টেন্ডেন্ট মোঃ এমরান খান জানান, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) বিশ্বাস করে এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক গঠনে সহায়তা করবে।
জনপ্রিয় সংবাদ

গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের নেতৃত্ব বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত : ১০:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬