কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রহমতপুর প্রাইমারি স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড কলাপাড়া পৌর মহিলা দলের আহ্বায়ক মোসাঃ মাহিনুর নিপা। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোসাঃ কুলসুম আক্তার।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী মোসাঃ ফারজানা সাম্মি ফ্লোরা। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুসা তাওহীদ নান্নু মুদ্দী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির মাইশা বিষয়ক সম্পাদিকা জনাবা রোকসানা আক্তার রোজী, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ মনি বেগম, সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ লাইজু আক্তার, সহ-সভানেত্রী মোসাঃ মাকসুদা পারভীন এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা মোসাঃ জুলিয়া নাসরীন।
সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















