ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু আহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন কুশারীগাঁও গ্রামের মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং পাশের উপজেলা রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের মৃত বেয়ারু রামের ছেলে সুহি রাম। এ ঘটনায় আহতরা হলেন পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের বেলগাঁও গ্রামের মৃত মহেন্দ্র রায়ের ছেলে সালেন চন্দ্র রায় এবং রাণীশংকৈল উপজেলার বাচোর কনপাড়া গ্রামের মৃত সুধীর রায়ের ছেলে টেপরা রায়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতদের পারিবার সূত্রে জানা যায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে চারজন বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. কামাল আহমেদ জানান, দুপুর ১২টার দিকে স্বজনরা একটি মাইক্রোবাসে করে চারজনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনের আগেই মৃত্যু হয়েছে। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি হত্যা মামলার আসামিসহ গ্রেফতার -৮

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু আহত ২

প্রকাশিত : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬