ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
​গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। ​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধীরাশ্রম এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহত তিনজনকে হাসপাতালে পাঠায়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কলাপাড়ায় পৌর মহিলা দলের ৩ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন

গাজীপুরের ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

প্রকাশিত : ১২:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬