ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুরের জেলা প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধি: এক বিশেষ সৌহার্দ্যপূর্ণ আবহে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া-র হাতে জাতীয় প্রেস ক্লাবের ‘সহযোগী সদস্য’ পদের অফিসিয়াল অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার ২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি বিশিষ্ট কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া জেলা প্রশাসকের নিকট এই অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও সাংবাদিকতার শীর্ষ ব্যক্তিত্ব সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকতা, গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৮ জন

জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুরের জেলা প্রশাসক

প্রকাশিত : ০৯:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬